![]()
দিনাজপুর: ফুলবাড়ীতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধায় বিএনপির মিছিলে ককটেল বিষ্ফোরণ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা আ’লীগ, যুবলীগ ও সাবেক ছাত্রলীগের তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন ফুলবাড়ী পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম (৬৪), উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সভাপতি এবং সাবেক মন্ত্রী মরহুম মোস্তাফিজুর রহমান ফিজার এর ছোটভাই খাজা মঈনুদ্দিন চিশতি (৪৮) ও সাবেক ছাত্রলীগ নেতা রাসেল (৩২)।
জানা যায়, ফুলবাড়ী থানা পুলিশ আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই তিনজনকে আটক করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, ককটেল বিষ্ফোরণের ঘটনায় সন্দেহ ভাজনদের আটক করা হচ্ছে, এ অভিযান অব্যহত থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধায় বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটনায় ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম ও যুবদল কর্মী নূরুন্নবী বকুল আহত হয়েছেন।
এদের মধ্যে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন এবং দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটনার জন্য আওয়ামীলীগকে দায়ি করেছেন স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।ওই ঘটনার পর থেকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।
আর/ এন