ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বিএনপির মিছিলে ককটেল হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

বিএনপির মিছিলে ককটেল হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


 বিএনপির মিছিলে ককটেল হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

দিনাজপুর: ফুলবাড়ীতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধায় বিএনপির মিছিলে ককটেল হামলার প্রতিবাদে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে বিক্ষোভ-সমাবেশসহ ককটেল হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ এর অঙ্গ সহযোগী সংগঠন।

ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. নবিউল ইসলামের সবাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহ-সভাপতি সাবেক ভিপি আব্দুল মজিদ মন্ডল, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিজার রহমান তপু, উপজেলা যুবদলের আহবায়ক আবু সাইদ, যুগ্ম আহবায়ক সিবলি সাদিক, পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল, ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াবুর রহমান প্রমুখ।

বক্তারা, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধায় বিএনপির মিছিলে ককটেল হামলাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূল শাস্তি দাবি করেন।বিক্ষোভ মিছিলে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২১:২১:৫৯   ১৭৯ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ