ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা

উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা

কুড়িগ্রাম:শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।

সংস্থাটির উদ্যোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫০০ অতিদরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র কেনার জন্য ৩ হাজার টাকা করে ভাউচার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উলিপুরের কে আর ট্রেডার্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ।

অনুষ্ঠানে জানানো হয়, কর্মসূচির আওতায় হাতিয়া ইউনিয়নের ১১৫টি, বুড়াবুড়ি ইউনিয়নের ৯০টি, ধরনীবাড়ী ইউনিয়নের ৯৫টি, পাণ্ডুল ইউনিয়নের ৯০টি এবং দুর্গাপুর ইউনিয়নের ১১০টি পরিবারের মধ্যে জনপ্রতি ৩ হাজার টাকা মূল্যের ভাউচার বিতরণ করা হয়েছে। এতে মোট ১৫ লাখ টাকার শীতবস্ত্র সহায়তা দেওয়া হয়।

ভাউচারের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী শীতবস্ত্র কিনতে পারবেন। ফলে সহায়তা গ্রহণের ক্ষেত্রে তাদের ব্যক্তিগত পছন্দ ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. আরিফ বলেন, “শীতকালে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বহুগুণে বেড়ে যায়। এ সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। ইসলামিক রিলিফ বাংলাদেশের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সহায়তা শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, সহকারী কর্মসূচি কর্মকর্তা তহুরা খাতুন তাকিয়া, বিশিষ্ট সমাজসেবক এম. মতলেবুর রহমান মঞ্জু, (এমইএএল) সমন্বয়কারী রাকিবুল হাসান শুভ, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও মো. আব্দুস সালাম এবং কমিউনিটি মোবিলাইজার মোঃ সানোয়ার হোসেন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি নেতৃবৃন্দ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাউচার পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, শীতের শুরুতেই এ ধরনের সহায়তা পাওয়ায় পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র কেনা সহজ হবে। নিজেদের চাহিদা অনুযায়ী শীতবস্ত্র কেনার সুযোগ পেয়ে তারা বিশেষভাবে আনন্দিত।

উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জীবিকার উন্নয়ন, শিশু অধিকার সুরক্ষা এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সংস্থাটি শীতবস্ত্র সহায়তা কর্মসূচি-২০২৬ বাস্তবায়ন করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৬:৪৩   ১৭ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ