![]()
পিরোজপুর: কাউখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে ২০২৪/ ২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য কার্ডধারী সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সনামত, বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আনিসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩২ জন কার্ডধারী সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর দেওয়া হয়েছে।
এইচ/এন
বাংলাদেশ সময়: ১৫:৪৯:৪৮ ৭৬ বার পঠিত | ● কাউখালী ● জেলে ● বিতরণ