ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দোহাজারী পৌরসভা এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলন

দোহাজারী পৌরসভা এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলন


চন্দনাইশ( চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫


 দোহাজারী পৌরসভা এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলন

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দোহাজারী পৌরসভার সিটি সেন্টার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলডিপি প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। উদ্বোধক ছিলেন যুক্তরাষ্ট্র এলডিপির সভাপতি ও কেন্দ্রীয় এলডিপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম.এ জাফর।

দোহাজারী পৌরসভা এলডিপির আহবায়ক মুহাম্মদ লেয়াকত আলীর সভাপতিত্বে ও দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি পলাশ দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলার সভাপতি এম এয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ উপজেলা সভাপতি মোতাহের মিয়া, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আকতারুল আলম, যুগ্ম সম্পাদক আবদুর রহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, দোহাজারী পৌরসভা এলডিপির সদস্য সচিব আবু নাছির মো. সালাহউদ্দিন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক যুবদল সভাপতি কায়সার হামিদ, সাধারণ সম্পাদক মো. মুবিন, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, গনতান্ত্রিক ছাত্রদল সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক আব্দুল করিম রানা, গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি শহিদুল ইসলাম নিক্সন, সাধারণ সম্পাদক জাকের মাওলা, গনতান্ত্রিক শ্রমিকদল সভাপতি মো. আনিস, সাধারণ সম্পাদক আবু তৈয়্যব প্রমুখ।

এইচ/এন

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৫২   ৩০২ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ