ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ছাত্রলীগ দেশের শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়েছে-শামা ওবায়েদ

ছাত্রলীগ দেশের শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়েছে-শামা ওবায়েদ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫


ছাত্রলীগ দেশের শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়েছে-শামা ওবায়েদ

ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ছাত্রলীগ নামের সন্ত্রাসী দলটি যেটা এখন নিষিদ্ধ তারা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা করে দেশের শিক্ষাখাতকে ধ্বংস করে ফেলেছে।

বুধবার (৫ ফ্রেরুয়ারী) বিকালে শামা ওবায়েদ তার নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাজীবন শিক্ষার জন্য কাজ করে গেছেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে বিনা ভোটের এমপিরা হাজার হাজার কোটি টাকার মাদকের ব্যবসা করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিলো। যাতে এ দেশের ছেলেমেয়েরা মাথা উচু করে দাড়াতে না পারে।

তিনি আরও বলেন, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি ডুকাবেন না। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রেখে প্রতিষ্ঠান পরিচালনা করবেন। একটি নতুন বাংলাদেশ গড়তে যারা আত্মাহুতি দিয়েছে, তাদের স্বরন রেখে বলছি, আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে উন্নত শিক্ষাবান্দব বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশ উপহার দিতে পারবো।

সালথা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লাভলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাচান আশরাফ, এনায়েত হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

এইচ/এন

বাংলাদেশ সময়: ১৪:৫৯:১৯   ২২৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ