ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » এখনও জ্বলছে সুধাসদন

এখনও জ্বলছে সুধাসদন


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫


এখনও জ্বলছে সুধাসদন

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গতকাল রাতে সুধাসদনে আগুন দেয়। আজ (বৃহস্পতিবার) দুপুরেও সুধাসদনে সেই আগুন জ্বলতে দেখা গেছে।

দুপুরে ধানমন্ডিতে ৫/এ তে গিয়ে দেখা যায়— সুধাসদনের নিচ তলা ও দ্বিতীয় তলায় এখনও আগুন জ্বলছে। তৃতীয় তলায় আগুন নেই, তবে আগুনে পুরো ভবনটি উত্তপ্ত বয়লারে পরিণত হয়েছে।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের মতো সুধাসদন থেকেও আসবাবপত্র, লোহা জাতীয় জিনিসপত্র ভেঙে নিয়ে যেতে দেখা যায়। কেউ নিচ্ছেন পানির পাইপ, আবার কেউ নিচ্ছেন এসির জিনিস। সুধাসদনের মধ্যে যা পাচ্ছেন তাই নিচ্ছেন ছিন্নমূল মানুষেরা। তবে সকাল থেকে সুধাসদনে ছাত্র বা শিক্ষার্থীদের কারো দেখা যায়নি।

শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে বিক্ষুব্ধ হয়ে গতকাল রাতে শেখ হাসিনার বাসভবন সুধাসদনে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয় ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতেও। এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

এ ছাড়া সন্ধ্যায় ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৪:১৪:৫১   ৭৮১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ