ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরের পেঁয়াজ চাষীদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

সুজানগরের পেঁয়াজ চাষীদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫


সুজানগরের পেঁয়াজ চাষীদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা
পাবনা: সুজানগরের কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পেঁয়াজ চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ঐতিহ্যবাহী গাজনার বিলের পাইকপাড়ায় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। পরে গাজনার বিলে আবাদকৃত পেঁয়াজ পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কামারবাবাড়ি পাবনার উপ-পরিচালক ড. জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা
কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফারুক হোসেন চৌধুরী, সহ স্থানীয় পেঁয়াজচাষীরা উপস্থিত ছিলেন।

এইচ/এন

বাংলাদেশ সময়: ১৬:৫৯:১৬   ১২৮ বার পঠিত  |