ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে সাবেক এমপি ও মেয়রের বাড়িতে আগুন

পিরোজপুরে সাবেক এমপি ও মেয়রের বাড়িতে আগুন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫


 পিরোজপুরে সাবেক এমপি ও মেয়রের বাড়িতে আগুন

পিরোজপু: বিক্ষুব্ধ আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগের দুই নেতা ও সাবেক এমপি ও মেয়রের বাড়িতে আগুন দিয়েছেন। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভাষণকে কেন্দ্র করে সারাদেশের মতো পিরোজপুরে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা।

বুধবার রাত সাড়ে ১০টা থেকে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান ছাত্র জনতা। পরে রাত ১টার দিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেন বিক্ষোভকারীরা। ঘটনার সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ছিল না বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার পর থেকেই বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষোভ করেন। এরপর রাত ১টার দিকে একদল ছাত্র-জনতা পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শহরের পাড়েরহাট সড়কের জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি গিয়ে প্রথমে ভাঙচুর করেন এবং পরে আগুন লাগিয়ে দেন। এরপর রাত ১টার দিকে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন একটি ফিলিং স্টেশন ও বলেশ্বর ব্রীজ টোলঘর ভাঙচুর করা হয়। এ সময় জনতাকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ ছাড়া বিক্ষোভকারী ছাত্র-জনতার একাংশ শহরতলীর কালিকাঠী গ্রামে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুজ্জামান ফুলুর গ্রামের বাড়িতে আগুন দেন। বিক্ষোভকারীরা আগুন দেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল হাই-এর বাড়িতে ও ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগিরের বাড়িতে।

উল্লেখ্য, এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণ দেবেন। এরপর রাত ৯টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিলে পিরোজপুরের ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন।

এইচ/এন

বাংলাদেশ সময়: ১৭:০৭:১১   ৩৯২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ