ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫


 ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ভোলা: লালমোহনে ফেসবুকে ‘লালমোহন এর রাজনীতি’ নামে  ফেইক আইডির মাধ্যমে বিভিন্ন মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. কামরুজ্জামান বাবুল পাটওয়ারী। তিনি উক্ত ফেইক আইডি বিরুদ্ধে লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নং ২৪৯।
লিখিত বক্তব্যে তিনি বলেন, লালমোহন এর রাজনীতি নামে একটি ফেইক আইডি থেকে বাবুল পাটওয়ারী ও হাসান কাজী গংদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ শিরোনামে লালমোহন খাল খনন নিয়ে চাঁদাবাজির বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অথচ এই ধরনের কর্মকান্ডের সাথে আমরা অবগত ও জড়িত নই।
উক্ত ফেইক আইডিতে সরকারি গোডাউন থেকে হাসপাতাল পর্যন্ত টেন্ডার কারা নিয়েছে এমন প্রশ্ন তোলা হয়। কাজটি সরকারি টেন্ডারের মাধ্যমে মেসার্স তাজুল ইসলাম নামে ঠিকাদার প্রতিষ্ঠান পায় এবং তার পক্ষের জনবল দিয়েই কাজটি পরিচালনা করেন। আমি বাবুল পাটওয়ারী এবং হাসান কাজী এই কাজের সাথে কোনো ভাবেই সম্পৃক্ত নই।
তিনি আরো বলেন, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে এই মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একটি স্বার্থন্বেষী মহল ফেইক আইডি থেকে বিভিন্ন সময়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুন্নসহ দল ও দলের নেতাকর্মীদের নামে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ‘লালমোহন এর রাজনীতি’ নামে ফেসবুক আইডির ব্যাপারে লালমেহান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ফেইক আইডির মালিকানা খুঁজে পাওয়া কঠিন। তবুও আমরা চেষ্টা করছি খুজে বের করার, সঠিক মালিকানা পেলে প্রয়োজনীয় আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৭:১৪:৪৭   ৪২২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ