ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে নৌকা ডুবিতে মা বাচঁলেও মারা গেলা শিশু

নবীনগরে নৌকা ডুবিতে মা বাচঁলেও মারা গেলা শিশু


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫


 নবীনগরে নৌকা ডুবিতে মা বাচঁলেও মারা গেলা শিশু

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে তিতাস নদীতে নৌকাডুবে মা-ছেলে হতাহত হয়েছে। নিহত শিশুটির নাম রিয়াদ বয়স ৩ বছর ।এঘটনায় শিশু টির মা বিউটি বেগম গুরতর আহত হয়ে নবীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নবীনগর নৌকাঘাটে এই ঘটনা ঘটে৷ নিহত শিশু রিয়াদ উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। এ সংবাদ ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ তিতাস নদীর তীড়ে এসে ভীড় জমায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নবীনগর নৌকা ঘাট থেকে একটি মালবাহী নৌকা উরখুলিয়া যাচ্ছিলো। নবীনগর নৌকা ঘাট থেকে ছাড়ার সময় অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে নৌকাটি ছেড়ে নদীর মাঝখানে গিয়েই ডুবে যায়।

সে সময় পুরুষেরা সাঁতরে নদীপাড়ে আসতে সক্ষম হলেও, বিউটি ও তার তিন বছর বয়সী সন্তান নৌকায় আটকা পড়ে। পরে দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। লোকজন বিউটি বেগমকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে পাঠাতে সক্ষম হলেও, শিশু সন্তান রিদয়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর পাশের এক নৌকার নীচে রিদয়ের লাশ ভেসে উঠতে দেখে উদ্ধারকারীরা। এরপর দ্রুত রিদয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শিশু রিদয়কে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির নানা মোঃ হেলিম মিয়া বলেন, আমার মেয়েকে নিয়ে নবীনগরে বাজার করতে আসছিলাম। বাজার শেষ করে দুপুরে নৌকা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। নৌকা ঘাট থেকে ছাড়ার সময় নৌকাটি হঠাৎ ডুবে যায়৷ স্থানীয়রা দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে নবীনগর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় আমার নাতি রিয়াদ মারা যায়।

নবীনগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাফিছা বলেন, আজকে নৌকা ডুবির ঘটনায় দুই জন রোগীকে আমাদের কাছে নিয়ে আসে।

একজন হচ্ছে মা, পরে এসেছেন তিন বছরের একটি বাচ্চা। মা জীবিত আছেন, প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন সুস্থ্য আছেন। শিশু বাচ্চাটি আমাদের এখানে মৃত অবস্থায় নিয়ে আসেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৭:৩৬:০১   ১৪৮ বার পঠিত  |