ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নবীনগরে যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫


নবীনগরে যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে (৪২) গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। শনিবার (০৮/০২) বিকেলে নবীনগর লঞ্চ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম রিপন নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যুবলীগ নেতা আশরাফুল ইসলাম রিপনকে বিস্ফোরক মামলাসহ দুটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজই আদালতে পাঠানো হবে।’

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:১৯:৪৯   ১৮৮ বার পঠিত  |