ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » ধর্মপাশার ছয়টি ইউনিয়নে কৃষক সমাবেশ

ধর্মপাশার ছয়টি ইউনিয়নে কৃষক সমাবেশ


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫


ধর্মপাশার ছয়টি ইউনিয়নে কৃষক সমাবেশ
সুনামগঞ্জ: ধর্মপাশা উপজেলার ছয়টি ইউনিয়নে কৃষক সমাবেশ সমাপ্ত হয়েছে। শনিবার ধর্মপাশা সদর ইউনিয়নে সর্বশেষ সমাবেশের মধ্য দিয়ে ছয়টি ইউনিয়নে কৃষক সমাবেশ সমাপ্ত হয়। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ধর্মপাশা উপজেলা কৃষক দল ছয়টি ইউনিয়নে কৃষক সমাবেশের আয়োজন করে।

শনিবার উপজেলা সদরের পূর্ব বাজারে আয়োজিত সমাবেশে উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক। উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবিরের পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রহমত।

অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাজহারুল হক, ইকবাল হোসেন মন্টু, নূরুল আমিন, জেলা বিএনপির সাবেক সদস্য হারুন অর রশিদ, জুলফিকার আলী ভুট্টো, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৭:৪৪   ১৭২ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ