ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে তারুণ্যের সমাবেশ ও পিঠা উৎসব

ভূঞাপুরে তারুণ্যের সমাবেশ ও পিঠা উৎসব


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


ভূঞাপুরে তারুণ্যের সমাবেশ ও পিঠা উৎসব

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১০ ফেব্রুয়ারি) তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উদযাপন উপলক্ষে বলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন।
একটি উৎসব র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে সমাবেশ মিলিত হয়। পরে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান, কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৩:১১   ১৪০ বার পঠিত  |