ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই: শামা ওবায়েদ

আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই: শামা ওবায়েদ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


 আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই: শামা ওবায়েদ

ফরিদপুর:  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে। নিজেদের নয় বরং জনগণের ভাগ্যের উন্নয়ন করবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নে পুরুড়া মৃধাপাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের দুর্দশা সরেজমিনে পরিদর্শনকালে শামা ওবায়েদ এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে। অপারেশন ডেভিল হান্টের নামে শয়তান ধরার যে অভিযান শুরু করেছে, আমরা চাই এরা তাদের ধরুক। জনগণকে শোষণ করে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, অথচ গ্রামে একটি রাস্তা বানাতে পারেনি।

এ সময় তিনি মৃধাপাড়া ও পাশের তুঘলদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো যাতে পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা পায় সে ব্যাপারেও তাদের আশ্বস্ত করেন।

এ সময় সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা বিএনপি নেতা হাজী মো. রাশেদ মাতুব্বার, যুবদল নেতা হাচান আশরাফ, এনায়েত হোসেন, মো. কামরুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এন/এস

বাংলাদেশ সময়: ২১:০৬:৩৪   ১৪১ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ