ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দে‌বিদ্বা‌রে ১৪ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পাইপ জব্দ

দে‌বিদ্বা‌রে ১৪ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পাইপ জব্দ


দেবিদ্বার ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


দে‌বিদ্বা‌রে ১৪ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পাইপ জব্দ
কুমিল্লা: দেবিদ্বারে ১৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এসব সংযোগে ব্যবহৃত প্রায় ১ হাজার ৮০০ ফুট পাইপ জব্দ করে‌ছে বাখরাবাদ গ‌্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দেবিদ্বার পৌর এলাকার বড় আলমপুর গ্রামে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা বাখরাবাদের উপব্যবস্থাপক (ভিজিলেন্স) মো. জাহাঙ্গীর বাদশা এ বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েক বছর ধরে একটি অসাধু চক্র এই ১৪টি পরিবারে অবৈধ উপায়ে গ্যাসলাইন সং‌যোগ দি‌য়ে‌ছে। এসব অবৈধ লাইন বি‌চ্ছিন্ন করা হয়েছে এবং ১৪টি লাইনের ১ হাজার ৮০০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।

দে‌বিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, কুমিল্লা বাখরাবাদ গ‌্যাস ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক কিরণ শংকর পাল (ইএস), ব্যবস্থাপক (ভিজিলেন্স) মো. সেলিম খান, উপ ব্যবস্থাপক (রাজস্ব) আনিছুর রহমান, দেবিদ্বার বাখরাবাদের ডিস্ট্রিবিউশনের ইনচার্জ মোস্তাফিজুর রহমান, দেবিদ্বার থানার এএসআই বাকেরসহ একদল পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন।

অবৈধ গ্যাস সংযোগের গ্রাহকরা জানান, অফিসের লোকের সাথে যোগাযোগ করে তারা গ্যাস লাইনের সংযোগ নি‌য়ে‌ছে। কিছুদিন বিলও পরিশোধ করেছে। অনলাইনে তা‌দের নামও রয়েছে। গত এক বছর আগে অফিস থেকে বলা হয়েছে গ্রাহকরা আর যেন বিল না দেয়। এরপর থেকে আর বিল দেওয়া হয়নি। অ‌ভিযা‌নে প্রায় ২ লক্ষ টাকায় কেনা পাইপ নিয়ে গেছে। তা‌দের প্রশ্ন, আমা‌দের সং‌যোগ অ‌বৈধ হ‌লে গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি কীভাবে অনলাইনে আমাদের নাম তুলল ? আমাদের কে বিল বই দিল? এসময় গ্রাহকরা বৈধ উপায়ে গ্যাস সংযোগের দাবী জানান।

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ১৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এক শ্রেণীর কথিত ঠিকাদার অবৈধভাবে গ্রাহকদের গ্যাস লাইন সংযোগ দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করছেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২১:০৬:১৫   ১৮৫ বার পঠিত  |               







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ