ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ডাঃ সাবরীনা

জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ডাঃ সাবরীনা


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ডাঃ সাবরীনা

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দিনাজপুরের কৃতিসন্তান ডাঃ সাবরীনা হুসেন মিষ্টি । জিসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্ঠা মন্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে ডাঃ সাবরীনা হুসেন মিষ্টিকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করে দায়িত্ব দেয়া হয়।

জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন হেলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়। জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ভরে স্বরণ করেন এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে ডাঃ সাবরীনা হুসেন মিষ্টি জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তার শুভাকাঙ্খীরা।

উল্লেখ্য, ডাঃ সাবরীনা হুসেন মিষ্টির পুরো পরিবার বিএনপির সাথে জড়িত ছিলেন আর সেই জন্য বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় মিথ্যা করোনা মামলায় জেলে যেতে হয়েছিল বলে জানিয়েছেন ডাঃ সাবরীনা হুসেন মিষ্টি ।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:০২:৩৪   ৩১৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ