ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে ভেঙ্গে দেয়া হলো অবৈধ ইট ভাটার স্থাপনা

রাজারহাটে ভেঙ্গে দেয়া হলো অবৈধ ইট ভাটার স্থাপনা


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


রাজারহাটে ভেঙ্গে দেয়া হলো অবৈধ ইট ভাটার স্থাপনা

কুড়িগ্রাম: সোমবার সন্ধ্যার পূর্বে রাজারহাটে অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান।
অভিযানে উপজেলার মেসার্স এডিবি ব্রিকসকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ইট ভাটা বন্ধ করনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ইট ভাটার চুল্লিতে পানি প্রবেশ করার মাধ্যমে চুল্লিটি অকার্যকর করা হয় এবং অন্যান্য স্থাপনা ভেঙ্গে দেয়া হয়।

সোমবার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান এর সত্যতা নিশ্চিত করেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২১:৪৩:০৯   ৩৫৫ বার পঠিত  |