ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » অপারেশন ডেভিল হান্ট:দুই ইউপি চেয়ারম্যানসহ ৬ নেতা গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট:দুই ইউপি চেয়ারম্যানসহ ৬ নেতা গ্রেফতার


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫


অপারেশন ডেভিল হান্ট:দুই ইউপি চেয়ারম্যানসহ ৬ নেতা গ্রেফতার

সুনামগঞ্জ:“অপারেশন ডেভিল হান্ট” অভিযানে সুনামগঞ্জে দুই ই্উনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কান্দিগাঁও গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা সাক্তার মিয়া,একই উপজেলার বাহড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডুমরা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা বিশ^জিৎ চৌধুরী নান্টু,তাহিরপুর উপজেলার মাটিকাটা গ্রামের জলিল মিয়া(ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি),দিরাই উপজেলার দৌজ গ্রামের বাসিন্দা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দিরাই সরকারি কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছাতক উপজেলা শাখার যুগ্ন আহবায়ক সেওতাপাড়া গ্রামের বাসিন্দা জামাল আহমদ, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বরকতনগর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম।

সোমবার জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বশীল অফিসার জানান, সুনামগঞ্জে জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকায় যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অংশ হিসেবে গেল ২৪ ঘণ্টায় রবিবার রাতব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:০৬:৪৪   ৫১৬ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ