ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা

তারাকান্দায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫


তারাকান্দায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা
ময়মনসিংহ: তারাকান্দায় “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে মিনি ম্যারাথন প্রতিযোগিতা তালদিঘী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে ৭.৫ কি.মি দৌড় দিস্তা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হয়। মিনি ম্যারাথন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা উপ-সহকারি পাট কর্মকর্তা মনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ । ৭.৫ কিলোমিটারের এ দৌড়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগি অংশ নেন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িঘর থেকে স্থানীয় লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যায় এবং জনসাধারণ দৌড় প্রতিযোগিতাটি উপভোগ করেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:২৫:০৯   ২০৪ বার পঠিত  |