ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আমতলীতে দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫


আমতলীতে দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বরগুনা: আমতলীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া এলাকার রহমান পেট্রল পাম্পের সামনে এক সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহমান পেট্রল পাম্পের সামনে আমতলীর চৌরাস্তা থেকে সাখারিয়ামুখী মাহেন্দ্রার সঙ্গে ঢাকা থেকে কুয়াকাটামুখী ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে শহিদুল ইসলাম (৫৫) ও আদিপ (৭) নামে দুজন ঘটনাস্থলেই মারা যান। পরে আহত অবস্থায় সাত্তার গাজী (৬৬) ও মনির শিকদারকে (৪৩) হাসপাতালে নিলে চিকিৎসক সাত্তার গাজীকে মৃত ঘোষণা করেন। আহত মনির শিকদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, ঘটনার পর পরই চালক পালিয়ে যায়। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:২১:০২   ২০০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ