![]()
ব্রাহ্মণবাড়িয়া:নবীনগর প্রেস ক্লাবের ২০২৫-২০২৬ কার্যকালের জন্য নতুন কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি ও সাপ্তাহিক মালয় পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর(দক্ষিন) প্রতিনিধি মোস্তাক আহাম্মদ উজ্জ্বল। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুর নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
১১ সদস্যের এই কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি: মোহাম্মদ জহিরুল হক (এশিয়ান টিভি ও দেশ রূপান্তর), সহ-সাধারণ সম্পাদক: কামরুল ইসলাম (প্রথম ভোর)
এর আগে ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন: সিনিয়র সহ-সভাপতি: তাজুল ইসলাম (দৈনিক ঢাকা) অর্থ সম্পাদক: মনিরুল ইসলাম বাবু (প্রজাবন্ধু) দপ্তর ও আপ্যায়ন সম্পাদক: মো. সেলিম রেজা (দৈনিক জনতা) তথ্য ও প্রযুক্তি সম্পাদক: এস এ রুবেল (সরোদ) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: শফিকুল ইসলাম (দৈনিক ফ্রন্টিয়ার)।
কার্যকরী সদস্য: শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল (মাই টিভি ও মানবজমিন) এবং মো. সাইদুল আলম সোহরাব (আজকের পত্রিকা ও মোহনা টিভি)
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ঐক্যবদ্ধভাবে মূলধারার সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।
আর/ এন
বাংলাদেশ সময়: ১৯:৩৩:৫৪ ২১২ বার পঠিত | ● নবীনগর ● নির্বাচন ● প্রেসক্লাব