ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলায় রমনার ডিসি-শাহবাগের ওসি আহত

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলায় রমনার ডিসি-শাহবাগের ওসি আহত


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫


 চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলায় রমনার ডিসি-শাহবাগের ওসি আহত

ঢাকা: বাংলাদেশ সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করতে যায়। এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

পরে পুলিশ লাঠিচার্জ করে। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পালটা হামলায় আহত হন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম ও শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

এই ঘটনায় আন্দোলনকারীদের অন্তত ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার আগে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে দুই জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। তারা পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান করেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সচিবালয়ের সামনে থেকে সরে যেতে বলেন। কিন্তু তারা সরতে রাজি না হলে বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে জলকামান থাকলেও পুলিশকে সেটা ব্যবহার করতে দেখা যায়নি।

সরেজমিনে দেখা যায়, রমনা বিভাগের ডিসির ঠোঁট ও হাত ফেটে রক্ত বের হচ্ছিলো। তাছাড়া শাহবাগ থানার ওসির মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। ঘটনাস্থলেই তারা প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার সময় এবং পরে চাকরিচ্যুত আন্দোলনকারীদের অন্তত ৫ জনকে আটক করতে দেখা গেছে।

এ বিষয়ে ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রমনা বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা তাদের বলেছি সচিবালয়ের সামনে থাকা যাবে না। আমরা তাদের সরিয়ে দিতে চাইলে তারা আমাদের ওপর হামলা করেছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪০   ২১০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ