![]()
ভোলা: চরফ্যাসনে মো. নাছিরকে আহবায়ক ও ইয়াছিন শাহ্কে সদস্য সচিব করে জাতীয় মৎস্যজীবী সমিতির কমিটি গঠন করা হয়েছে। আজ (১৩ ফেব্রুয়ারী) ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জাতীয় মৎস্যজীবী সমিতি চরফ্যাশন উপজেলা শাখার নব নির্বাচিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন বাবুল সিকদার, বেলায়েত হোসেন ও আব্দুল কাদের।
জাতীয় মৎস্যজীবী সমিতি ভোলা জেলা শাখার আহবায়ক শাহে আলম সিকদার স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে জাতীয় মৎস্যজীবী সমিতির চরফ্যাসন উপজেলা শাখার নব নির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানান।
এন/ এস
বাংলাদেশ সময়: ২০:০৬:৪১ ১৬৭ বার পঠিত | ● কমিটি ● গঠন ● চরফ্যাসন