ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিএনপি’র নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে পৃথক আনন্দ মিছিল

বিএনপি’র নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে পৃথক আনন্দ মিছিল


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫


বিএনপি’র নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে পৃথক আনন্দ মিছিল


তারাকান্দা: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে তারাকান্দা যুবদলল ও কাকনী ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  কাকনী ইউনিয়নের মিছিলটি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারিতে) বিকেলে উপজেলা সদরের উত্তর বাজার সিনেমার হল প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

 

 কাকনী মিছিল তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক (কাকনী ইউনিয়নের কৃতি সন্তান) শাজেদুল করিম খোকন ও আহবায়ক কমিটির সদস্য আবু হানিফ এর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।

 

হান্নান মেম্বার,ডা আজিজুল হক,তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ.এইচ.এম জুয়েল,কাকনী ইউনিয়ন বিএনপি নেতা বকুল মন্ডল,যুবল নেতা উলিউল্লাহ,তারাকান্দা উপজেলা মৎস্য জীবীদলের সদস্য সচিব মামুন ফকির প্রমূখ।  অপর দিকে উপজেলার যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মিছিল নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,যুবদলের নেতা আজহারুল ইসলাম মন্ডল,রুবেল আকন্দ,মোস্তফা ফকির,জুয়েল মন্ডল,সুমন বাকি,জুয়েল ও সারোয়ার প্রমুখ।

উল্লেখ্য-: (গত ৯ ফেব্রুয়ারী) ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে কারা নির্যাতিত ও রাজপথে লড়াকু সৈনিক (সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা) মোতাহার হোসেন তালুকদার কে আহবায়ক ও আব্দুস সালাম তালুকদার কে সদস্য সচিব করে ৯৯ সদস্যর কমিটি গঠন করা হয়।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:২১:০৮   ২৯৪ বার পঠিত  |