ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » অন্যায় করিনা, কাউকে করতে দিবনা: ডঃ শফিকুল ইসলাম মাসুূদ

অন্যায় করিনা, কাউকে করতে দিবনা: ডঃ শফিকুল ইসলাম মাসুূদ


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫


 

 

অন্যায় করিনা, কাউকে করতে দিবনা: ডঃ শফিকুল ইসলাম মাসুূদ

পটুয়াখালী: আমি অন্যায় করিনা,আর কাউকে অন্যায় করতে দিবনা-বললেন পটুয়াখালী - ২ আসনের সম্ভাব্য  জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারী ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। গতকাল মঙ্গলবার সাড়ে ৯টার দিকে পটুয়াখালীর বাউফলের ধানদী কামিল মাদ্রাসা ময়দানে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে এ সব কথা বলেন তিনি।

ড. শফিকুল ইসলাম মাসুদ মাহফিলে উপস্থিত সকলদের উদ্দ্যেশ্য করে বলেন, আমাদের তরুন যুবকেরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জীবন দিতে পারে তাহলে আমরা কেন, সমাজের গুটিকয়েক চাঁদাবাজ, সুদখোর, ঘুসখোর, দুর্নীতিবাজদের রুখে দিতে জীবন দিতে পারবো না। আমি অন্যায় করিনা,অন্যায়কে প্রশ্রয় দিবনা।’ এ সময়  তিনি ধমীয় উদাহরন টেনে বলেন, আগে আমাদের ইব্রাহিম হতে হবে, পরে ইসমাইল। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.) এর মতো সমন্বীত একটা বাংলাদেশ যখন হবে, সেই বাংলাদেশের নাম হবে সোনার বাংলাদেশ। আল্লাহর সামনে যে মাথা নত করতে দাঁড়ায় সে সমাজের বিশৃঙ্খলাকারিদের সামনে দাড়াতে মাথা নত করে না। রবের সামনে দাঁড়ানো সাহসি একজন যুবকের, সাহসি একজন মুসলিমের সামনে গোটা প্রথিবী আর সমস্ত শক্তি এসে দাঁড়িয়ে গেলেও আল্লাহ ছাড়া কাউকে ভয় না পায়না।

তিনি এ সময় নিজ নির্বাচনী এলাকা ১১৪, পটুয়াখালী-২ (বাউফল) এর প্রতি ইঙ্গিত করে বলেন, আগাছা এবং ফসল নিয়ে একখন্ড জমি কল্পনা করা হলে সেখানে একজন কৃষকের যেমন ভাল ফসল পাওয়া সম্ভব হয় না, তেমনি বাউফল নামক এই জমিতে যদি আগাছা মোকাবেলা করা না যায় তবে ভাল ফসল পাওয়া সম্ভব হবে না। আমাদের দেশ স্বাধীন হওয়ার তিপান্ন বছরে কোন মেম্বর, চেয়ারম্যান কিংবা অন্যকোন জনপ্রতিনিধি  দেয়ার চেয়ে খেয়েছে বেশি। ওরা কেবল আমাদের হকই খায় নি। আল্লাহর হকও নস্ট করেছে। আগামি দিনে আমাদের বাউফলের ইমাম হবেন একজন আল্লাহ ভীরু। যিনি হবেন একদিকে মসজিদের ইমাম, জানাজার নামাজের ইমাম একই সঙ্গে বাউফলেরও ইমাম। তিনি আরো বলেন, রাসুলে করিম (সা.) এর আবির্ভাবের মধ্য দিয়ে শেষ জামানা শুরু হয়ে গেছে। ইসলামের ভিত্তিতে আমাদের জীবন এবং রাস্ট্র পরিচালনা করতে হবে। কিভাবে জীবন, সমাজ এবং বঙ্গভবন চলবে এসব কথাই ইসলামের মধ্যে আছে। পূর্ণাঙ্গ জীবন বিধানের নামই হচ্ছে ইসলাম। একমাত্র জীবন বিধানের নামই হচ্ছে আল কুরআন।
       
ধানদী শিশু সদন নূরাণী ও হাফেজী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. হারুন আর রশিদের সভাপতিত্বে মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈনপুরী গদিনশিন পীর আলহাজ্ব হজরত মাওলানা ওসামা আহমেদ সিদ্দিকী। মুফাসিরে কুরআন ও ইসলামী চিন্তাবিদ মাওলানা শায়েখ জামাল উদ্দিন, জৈনপুরী পীর হযরত মাওলানা নাবিল আহমাদ সিদ্দিকী, জৈনপুরী পীর হযরত মাওলানা আহমদ হামজা সিদ্দিকী, তাফসিরকারক হাফেজ মাওলানা মুফতি জাকির হোসাইন প্রমূখ মাহফিলে তাফসির পেশ করেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:১২   ১৫২ বার পঠিত  |