ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ইসলামী আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

হাতিয়ায় ইসলামী আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫


হাতিয়ায় ইসলামী আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

 

নোয়াখালী: ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি - বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি’ এ শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় ইসলামী যুব আন্দোলনের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ জামে মসজিদ মাঠে উক্ত থানা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাতিয়া দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ বেলাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) একেএম আব্দুজ জাহের আরেফী। বক্তব্য রাখেন নোয়াখালী জেলা দক্ষিন শাখার সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইন, নোয়াখালী ৬ হাতিয়া আসনে সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সফিউল্যাহ আল-মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উত্তর শাখার সভাপতি আবু যর গিফারী সুমন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাতিয়া উপজেলা দক্ষিন শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ ইদ্রিস আলী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, ‘গতানুগতিক নির্বাচন ব্যবস্থা বাতিল করে শীঘ্রই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্বতি বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট সরকারকে কোনভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যাবে না’।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাতিয়া উপজেলা দক্ষিন শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। এতে হাফেজ মোহাম্মদ বেলাল হোসাইনকে সভাপতি হাফেজ কামরুল ইসলাম সাহারাজকে সহ-সভাপতি, হাফেজ ফখরুল ইসলাম মেহরাজীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। হাতিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:৩২   ৩৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ