ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » পাবনা-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিন

পাবনা-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিন


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫


পাবনা-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিন
পাবনা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনের প্রার্থী হিসেবে অধ্যাপক কে এম হেসাব উদ্দিনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুক-ই আজম ও সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস।

পাবনা-২(সুজানগর-বেড়া আংশিক) আসনে ঘোষিত সংসদ সদস্য প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র শিবির নেতা অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বর্তমানে সুজানগর উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন পর্যায়ের
প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে। এরপর দলটির স্থানীয় নেতাদের মতামত ও কেন্দ্রীয় সংগঠনের পরামর্শের আসা
সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শনিবার পাবনা জামায়াতের বৈঠকে পাবনা-২(সুজানগর-বেড়া আংশিক) আসনে অধ্যাপক কেএম হেসাব উদ্দিনের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বৈঠকে পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমীর মাওলানা ইকবাল হোসাইন ও মাওলানা জহুরুল ইসলাম, সেক্রেটারী আব্দুল গাফফার খানসহ জেলা ও
সুজানগর উপজেলার তৃণমূল পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য অধ্যাপক কে এম হেসাব উদ্দিন এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি, জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার আমীর ও সুজানগর উপজেলা শাখার সেক্রেটারী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:২৮:৫০   ৪৮০ বার পঠিত  |