ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শীতার্তদের মাঝে রোটরি ক্লাব অব ঢাকার কম্বল বিতরণ

শীতার্তদের মাঝে রোটরি ক্লাব অব ঢাকার কম্বল বিতরণ


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫


শীতার্তদের মাঝে রোটরি ক্লাব অব ঢাকার কম্বল বিতরণ
পটুয়াখালী: কলাপাড়ায় রোটারি ক্লাব অব ঢাকা ফোর্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের শীতের কষ্ট লাঘবে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। শনিবার বেলা ১১টায় উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকায় আড়াইশ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

রোটারি ক্লাব ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের পলপি হ্যারিস প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের ৪৫ হাজার ক্লাবের মাধ্যমে প্রায় ১.২ মিলিয়ন সদস্য নিয়ে সমাজসেবামূলক কাজ পরিচালনা করছে। বাংলাদেশেও রয়েছে কয়েকশত রোটারি ক্লাব,যার মধ্যে ঢাকা ফোর্ট অন্যতম। এই ক্লাব আন্তর্জাতিকভাবে নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে রয়েছে বন্যাকবলিত মানুষের সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বৃক্ষরোপণ, গর্ভবতী মায়েদের পুষ্টি সহায়তা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প।

কলাপাড়ায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে রোটারি ক্লাব অব ঢাকা ফোর্টের অন্যতম সদস্য কর্নেল (অব.) এনামুল হক, জাকির হোসেন ও আবু মানসুর উপস্থিত ছিলেন।

তারা বলেন, “মানবতার সেবাই রোটারির প্রধান লক্ষ্য এবং এই ধরণের কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি।” রোটারি
ক্লাব অব ঢাকা ফোর্ট ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:২০:২০   ২১১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ