ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ১৭ বছর পর প্রকাশ্যে জামায়েতের কর্মী সম্মেলন

১৭ বছর পর প্রকাশ্যে জামায়েতের কর্মী সম্মেলন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫


 ১৭ বছর পর প্রকাশ্যে জামায়েতের কর্মী সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া:‘আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই’ এই শ্লোগানকে সামনে রেখে দীর্ঘ ১৭ বছর পর মুক্ত আকাশের নিচে মুক্ত পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাংলাদেশ জামায়েতে ইসলামী নবীনগর পৌরসভা ও উপজেলা শাখার কর্মী সম্মেলন গতকাল শনিবার (১৫/০২) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাময়েতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা ও কর্ম পরিষদের সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর আমির মোহাম্মদ আবদুল জাব্বার। প্রধান অতিথি তার বক্তব্যে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে বলেন, দিনের ভোট রাতে যারা করেছে তাদেরকে আর সুযোগ দেওয়া যাবেনা,হাসিনাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালের মাধ্যমে ফাসি কার্যকর করতে হবে,স্বৈরশাসকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবেনা,হাসিনার প্রেতাত্মাদের সরিয়ে এবং খুনি হাসিনার বিচার শেষ করে তারপর নির্বাচন দিতে হবে। রাষ্ট্রীয় সংস্কার শেষে তারপর নির্বাচন।

তিনি আরো বলেন, আবারও চাঁদাবাজের আবির্ভাব ঘটেছে,৫ আগস্টের পর ভেবেছিলাম আর কোন চাঁদাবাজ থাকবে না, আর কোন সন্ত্রাসবাদ থাকবে না, কিন্তু বিভিন্ন জায়গায় সেই চাঁদাবাজ,হুমকিবাজ মামলাবাজ সন্ত্রাসবাদদের খুঁজে পাওয়া যায়। এসব জুলুমকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে।

তিনি বলেন,তিনি বলেন, জামায়াতে ইসলামের দুই দুজন মন্ত্রী ছিলেন,তাদের কোন অন্যায় দুর্নীতি খুঁজে পায়নি। জামায়াত ক্ষমতায় আসলে নারীদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করবে। মজলুম জননেতা আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে,দ্রুত জামায়াতের নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। দুর্নীতিমুক্ত দেশ ও রাষ্ট্র গঠন করতে চাইলে জামায়াতে ইসলামকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করুন।

সভাপতিত্ব করেন নবীনগর পৌরসভার আমীর মোঃ মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাময়েতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা’র সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার,বাংলাদেশ জাময়েতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা’র সদস্য,সাবেক জেলা আমির কাজী নজরুল ইসলাম খাদেম, বাংলাদেশ ল’য়ারস কাউন্সিল এর সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার জামায়াতের সাধারণ সম্পাদক মোবারক হোসেন আকন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি মেসবাহ্ উদ্দিন নাঈম,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবীনগর পৌরসভা আমির গোলাম কিবরিয়া মোল্লা। উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ও পৌরশাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাশার এর সঞ্চালনায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতের কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম,জাহাঙ্গীর জলিল,আবু হানিফ, হোসেন শিকদার, আমীর হোসেন প্রমূখ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:১০:৩৯   ৪৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ