ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » স্বামীকে কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

স্বামীকে কলে রেখে স্ত্রীর আত্মহত্যা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫


স্বামীকে কলে রেখে স্ত্রীর আত্মহত্যা


নারায়ণগঞ্জ:
 আড়াইহাজারে সামিয়া আক্তার (১৫) নামের এক নববধুর দাম্পত্য কলহের জেরে স্বামীকে মোবাইল কলে রেখে আত্মহত্যা করেছেন।
শুক্রবার বিকেলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামিয়া টেটিয়া উলুকান্দি গ্রামের মুসা মিয়ার মেয়ে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, সামিয়া চৈতন্যকান্দা গোলাম মাহমুদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো। বিদ্যালয়ে আসা যাওয়ার
পথে মানিকপুর গ্রামের রওশন আলীর ছেলে নাসিম ইসলামের সাথে পরিচয় ঘটে। এক পর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে গত দুই মাস পূর্বে দশ লাখ টাকা দেন মোহর ধার্য করে নারায়ণগঞ্জ আদালতে বিয়ে করে। বিয়ের পর তারা নারায়ণগঞ্জে বাসা বাড়া নিয়ে থাকে। দুই মাস নারায়ণগঞ্জ সদরেথাকার পর গত সপ্তাহে এলাকায় এসে সামিয়াকে তার বাবার বাড়ি রেখে আসেন।

এরপর থেকে নাসিম সামিয়ার পরিবারকে দেনমোহরের দশ লাখ টাকার পরিবর্তে এক লাখ টাকা ধার্য করার জন্য চাপ প্রয়োগ করে। সামিয়া ও তার পরিবার এতে রাজি না হওয়ায় তাকে নিয়ে সংসার করবেনা বলে নাসিম সাফ জানিয়ে দেয়। এ নিয়ে মোবাইলে তাদের সাথে বাগবিতণ্ড ঘঠতে থাকে। গত বৃহস্পতিবার সন্ধায় বাড়িতে কেই না থাকায় সামিয়া মোবাইলে নাসিমকে কলে রেখে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরিবারের লোকজন বাড়িতে এসে তার ঝুলন্ত লাশ দেখে তাকে দ্রুত উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন, এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৫৯:২৪   ১৪৮ বার পঠিত  |