ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » প্রথম অধ্যায় শেষ, সংলাপের মাধ্যমে শুরু হলো সরকারের দ্বিতীয় অধ্যায়: প্রধান উপদেষ্টা

প্রথম অধ্যায় শেষ, সংলাপের মাধ্যমে শুরু হলো সরকারের দ্বিতীয় অধ্যায়: প্রধান উপদেষ্টা


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫


প্রথম অধ্যায় শেষ, সংলাপের মাধ্যমে শুরু হলো সরকারের দ্বিতীয় অধ্যায়: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।

শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান। এর আগে বিকেল তিনটার দিকে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।

প্রেস সচিব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায়, এটা প্রস্তুতিমূলক সভা।

তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের আজকের মিটিংয়ে ২৬টি দল ও জোটের ১০০ জনের মতো রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। মিটিং এখনও চলমান আছে। মিটিংয়ে যতগুলো পার্টিকে আমরা ইনভাইট করেছি তারা সবাই এসেছেন। বিএনপির নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শফিকুল আলম বলেন, মিটিংয়ে প্রধান উপদেষ্টা দীর্ঘসময় বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, প্রথম ছয় মাস অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম ইনিংস বা অধ্যায় ছিল। আজকের বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে।

এসময় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, আমরা যে দেশ গড়তে যাচ্ছি, তাতে পুরো দেশ এবং বিশ্বের সমর্থন আছে। বড় বড় দেশ আমাদেরকে বলেছে তোমাদের কী চাই, আমরা তোমাদের পাশে আছি। অন্তর্বর্তী সরকারের প্রতি ইউনাইটেড নেশনসেরও পুরো সমর্থন আছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৫৬:১৯   ২০৫ বার পঠিত  | ●







জাতীয় থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ
● জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
● সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত



আর্কাইভ