ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

হাতিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫


হাতিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নোয়াখালী: হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূর্ব শূন্যচর গ্রামে মামার বাড়ীতে বেড়াতে এসে ৫ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। এতে মুমুর্ষূ অবস্থায় ধর্ষনের শিকার শিশুটিকে হাতিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত ডাক্তার ধর্ষনের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

আটককৃত নিজাম উদ্দিন (৪০) উপজেলার বুড়িরচর ইউনিয়নের শূণ্যচর গ্রামের আবুল কালাম নয়নের ছেলে। সে দুই সন্তানের জনক। সোমবার বুড়িরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূর্ব শূন্যচর গ্রামের হরিণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে হাতিয়া থানা পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী সকাল এগারোটায় এ ধর্ষনের ঘটনা ঘটে।

ভুক্তভোগীর মা জানান,তিনি চট্টগ্রামের মিরশসরাইয়ে থাকেন। ভোটার তালিকা হাল নাগাদ করার কাজে কয়েকদিন আগে বাবার বাড়ীতে আসেন। ঘটনার দিন সকাল এগারোটায় এনজিওর কিস্তির জন্য অফিসার আসলে প্রতিবেশী নিজাম উদ্দিন তার কিস্তি দিতে এ বাড়ীতে আসেন। যাওয়ার সময় খাটের উপর বসে থাকা ছোট শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে বের করে নিয়ে যায়। এ সময় তিনি ঘরের ভিতরে ছিলেন। কিছু সময় পর মেয়েকে না দেখে খুঁজতে গিয়ে জানতে পারেন নিজাম উদ্দিন তার মেয়েকে বাড়ী থেকে অনেকটা দূরে নির্জন বাগানের দিকে নিয়ে যায়। সেখানে গিয়ে তিনি তার মেয়েকে ময়লা মাটি মাখা রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে লোকলজ্জার ভয়ে বাড়ীতে নিয়ে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার উন্নতি না দেখে দুইদিন পর হাতিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার ইউসুফ সোহাগ জানান, আমাদের সিনিঃ স্ট্যাফ নার্স দিয়ে প্রাথমিক চেকআপ করিয়েছি। এতে তার যোনী পথে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ভুক্তভোগীর শিশুর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নিজাম উদ্দিনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৫৫:২৪   ২২০ বার পঠিত  |