ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » প্রতিবন্ধীর পৈত্রিক সম্পত্তিসহ বাড়ী-ঘর রক্ষায় সংবাদ সম্মেলন

প্রতিবন্ধীর পৈত্রিক সম্পত্তিসহ বাড়ী-ঘর রক্ষায় সংবাদ সম্মেলন


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫


প্রতিবন্ধীর পৈত্রিক সম্পত্তিসহ বাড়ী-ঘর রক্ষায় সংবাদ সম্মেলন

পটুয়াখালী: কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ী-ঘর জবর দখল থেকে রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধ যুবক নুর আলম।সোমবার বেলা এগারটায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুর আলম। এসময় উপস্থিত ছিলেন তার মা সালেহা বেগম, ভাইগ্না জাহিদুল।

লিখিত বক্তব্যে নুর আলম বলেন, কলাপাড়া পৌরসভা শহরের নাচনাপাড়া এলাকায় ৬৬ শতক পৈত্রিক সম্পত্তিতে ৩০ বছর ধরে বসবাস করছি।আমার পিতা রহিম সিকদাররের সাথে স্থানীয় মাসুদ সিকদারের জমি থাকায় তা সাথে বহু বছর মামলা চলমান ছিল। মহামান্য হাইকোর্ট থেকে রায় প্রাপ্ত হইয়া আমরা শান্তিপূর্নভাবে ওই জমি ভোগ দখল করা অবস্থায় আমার পিতা মৃত্যুবরন করেন। ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পরিবর্তন হওয়ার পর পূণরায় ঐ জমির দখল নিয়া স্থানীয় প্রভাবশালী ভূমিগ্রাসী মস্তফা মাতুব্বর, গাউস মাতুব্বর, খবির মুন্সী, কালাম মুন্সী, আনোয়ার ঘরামী, দুলাল ঘরামী, মামুন মৃধা জাল কাগজপত্র সৃষ্টি করে আমাদের ৩০ বছরের বাড়ী-ঘরের আইল-ভেরী কেটে সীমানা অতিক্রম করে বাড়ীর মধ্যে জমি দাবী করে আমাদের শারীরিক-মানসিক অত্যাচার করছে। প্রতিনিয়ত ভয়-ভীতিসহ জীবননাশের হুমকী দিচ্ছে। বিষয়টি ইতোমধ্যে থানা পুলিশসহ স্থানীয় সেনাবাহিনী কমান্ডারকে অবহিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনের পর আবারো হামলাসহ প্রাননাশের শংকার কথা তুলে ধরে নুর হোসেন বলেন, বর্তমানে আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। একজন প্রতিবন্ধী হিসাবে পৈত্রিক সম্পত্তিতে শাস্তিপূর্ন ভোগ দখলে প্রশাসনিক-রাজনৈতিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে জানতে চাইলে গাউস মাতুব্বর বলেন, নুর আলম গং প্রাপ্য পৈত্রিক সম্পত্তির অধিক জমি বিক্রি করেছেন। তারা একটি কুচক্রী মহলের ইন্দনে নতুন একটি ছাপরা ঘর তুলে পুরো জমি পুনরায় দখলে উঠেপড়ে লেগেছে। যার ভোগান্তি জমি ক্রেতা হিসাবে আমাদের পোহাতে হচ্ছে।
তবে গাউস মাতুব্বরের এমন বক্তব্য অসত্য বলে দাবী করেছেন নুর আলম।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৩৪   ২৩৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ