ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় বহিস্কৃত আওয়ামীলীগ নেতা গ্রেফতার

আলফাডাঙ্গায় বহিস্কৃত আওয়ামীলীগ নেতা গ্রেফতার


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫


আলফাডাঙ্গায় বহিস্কৃত আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগ, বিএনপি সাংবাদিকসহ ১৭০ নেতাকর্মীর অজ্ঞাত আরও আড়াই থেকে তিন হাজার জনকে আসামি করে থানায় মামলায় উপজেলা আওয়ামীলীগের বহিস্কৃত সহ সভাপতি ও খুলনা সাবেক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ আকরামুজ্জামান কুয়েতী (৭০) কে গ্রেফতার করা হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১ টার দিকে গোপালপুর ইউনিয়ন গোপালপুর গ্রাম পূর্ব পাড়া মৃত শেখ আক্তার হোসেন এর বাড়ি থেকে গ্রেফতার করে আলফাডাঙ্গা থানা পুলিশ।

থানা সামনে দেখতে আসা উৎসুক জনগন বলেন, শেখ আকরামুজ্জামান যিনি দীর্ঘ দিন প্রবাস জীবন কাটানোর জন্য কুয়েতী আকরাম নামে পরিচিত। তিনি একজন পরোপকারী, সৎ ও আদর্শবান ব্যক্তি। আমার জানামতে তিনি কখনো রাজনৈতিক পরিচয় বহন করে কারো উপর অত্যাচার নির্যাতন বা হয়রানি করেননি। তিনি সারাজীবন মানুষের কল্যানে কাজ করেছেন,তার দ্বারা এলাকায় কারো ক্ষতি হয় নাই । তার মত একজন ভালো মানুষকে মিথ্যা ভিত্তিহীন মামলায় গ্রেফতার করার তিব্র নিন্দা জানাই এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ জানান, বিস্ফোরক দ্রব্য আইনে থানায় একটি মামলায় হয়েছে। মামলার ১১২ নং এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য পৌরসভার বুড়াইচ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস সর্দারের ছেলে লাভলু সর্দার বাদী হয়ে ১৫ জানুয়ারি ২০২৫ সালে আলফাডাঙ্গা থানায় এ মামলাটি দায়ের করেন। লাভলু সর্দার পেশায় একজন ভ্যানচালক।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৫৫   ২৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ