ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫


গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের বিকল্প নেই। রোববার ঠাকুরগাঁও বড় মাঠে জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ফুটবল, ক্রিকেটসহ ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্গনেও সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচন একমাত্র পথ, যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। আমাদের দেশ একটা ভয়ংকর সময় পার করে এসেছে। প্রায় ১৫ বছর একটা পাথর আমাদের বুকের মধ্যে চেপে ছিল। সেই পাথর আমাদের সব প্রতিষ্ঠানকে দানবের মতো ধ্বংস করে দিয়েছে। এই খেলার মাঠগুলোকেও ধ্বংস করে ফেলেছিল। এই মাঠে আমার ব্যক্তিগত সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত।’

তিনি বলেন, আমাদের ছাত্র-তরুণরা যেভাবে একটা অভ্যুত্থান সংঘটিত করে নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিল, এই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, আমরা খেলাধুলা, সংস্কৃতি, সামাজিক জীবন, শিক্ষা– সব ক্ষেত্রে যেন একটা নতুন বাংলাদেশ দেখতে পাই।

ফুটবলে আমিনুল ও সাব্বিরের ভক্ত ছিলেন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, তারা যখন খেলতেন, তখন মাঠে অসংখ্য দর্শক ছিল। কিন্তু আজ ফুটবলে দর্শক কমে গেছে। ফুটবল বাংলাদেশের খেলা, মানুষের খেলা। এই ফুটবলকে আবার জনপ্রিয় করে তুলতে হবে। আমিনুল (ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক) সারাদেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন শুরু করেছেন। এটা খুবই সুন্দর ব্যাপার, একটা রাজনৈতিক দল ক্রীড়াঙ্গনে নেতৃত্ব দিচ্ছে। এ জন্য তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চান। তাঁর প্রত্যক্ষ দিকনির্দেশনায় আমিনুল সারাদেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছেন।

এ সময় উপস্থিত ছিলেন আমিনুল হক, ফুটবলার রুম্মন বিন ওয়ালী সাব্বির ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের আট জেলা বিএনপির ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দিনাজপুর ও পঞ্চগড় জেলা বিএনপি দল। খেলায় টাইব্রেকারে পঞ্চগড় বিএনপিকে হারিয়ে জয়ী হয় দিনাজপুর বিএনপি। উদ্বোধনের আগে স্থানীয় শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ২৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৩৬   ২০৭ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ