ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ডেঙ্গর পীর সাহেবের ওরশ আগামী বুধবার

সিংগাইরে ডেঙ্গর পীর সাহেবের ওরশ আগামী বুধবার


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫


সিংগাইরে ডেঙ্গর পীর সাহেবের ওরশ আগামী বুধবার
মানিকগঞ্জ: আগামী ১৯ ফেব্রুয়ারী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ঐতিহ্যবাহী পীরবাড়ী দরবার শরিফের প্রতিষ্ঠাতা মশহুর আউলিয়াকুল শিরমনি,মুর্শীদ বরহক,কুতুবে যামান হযরত মাওলানা শাহ্ সূফী আব্দুল ওয়াহেদ ওরফে হযরত শাহ্ সূফী ডেঙ্গর পীর সাহেব কেবলা(রহ:) প্রতিষ্ঠিত এবং দ্বিতীয় গদিনেসীন পীর সাহেব ও মোতাওয়াল্লী হযরত মাওলানা শাহ্ সূফী আবুল হোসেন খান(রহ:) ও ৩য় গদ্দিনেসীন পীর সাহেব ও মোতাওয়াল্লী হযরত মাওলানা শাহ্ সূফী আবু মুহাম্মদ বদরুল হুদা খান(রহ:) কৃর্তক পরিচালনায় ১৩০ তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে।

আগামী বুধবার জয়মন্টপ(নয়ানী)পীরবাড়ী দরবার শরীফে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসিয়াল মোতাওয়াল্লী মৌলভী শাহ আব্দুস ওয়াহেদ(রহ:) ওয়াকফ এস্টেট মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জয়মন্টপ পীরবাড়ি দরবার শরীফের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন। ওরশ মোবারক পরিচালনা কমিটির পক্ষে থাকছেন জয়মন্টপ পীরবাড়ী দরবার শরীফের আজীবন সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস। ওইদিন বাদ আছর হতে সারারাত ব্যাপী অনুষ্ঠান চলবে।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব আল্লামা শায়খ মুফতি ফরহাদুল ইসলাম বুলবুলী ইমাম, বাইতুস সালাম জামে মসজিদ, শ্যামলী, ঢাকা। প্রধান আলোচক হিসেবে থাকবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন, বিশিষ্ট লেখক,গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শায়খ মুহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিকী আল ইয়েমেনী খতিব, চাঁদবাগ জামে মসজিদ, আশকোনা, এয়ারপোর্ট, ঢাকা। বিশেষ আলোচক হিসেবে থাকবেন, হযরত মাওলানা মোহাম্মদ ইসরাফিল হোসেন সাভারী, অন্যতম খলিফা, জয়মন্টপ পীর বাড়ী দরবার শরীফ। বিশেষ বক্তা তরুণ ইসলামিক স্কলার, লেখক,গবেষক ও অনুবাদক হযরত মাওলানা আবু মুহাম্মদ মুশফিক ইলাহী খতিব হযরত ইমামে আজম (রা:) জামে মসজিদ,ফকির হাট,সলিমপুর,চট্রগ্রাম। অনলবর্ষী বক্তা, ইসলামিক স্কলার হাফেজ মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ খান, ইমাম ও খতিব, জয়মন্টপ পীরবাড়ি জামে মসজিদ,সিংগাইর,মানিকগঞ্জ। এ ছাড়াও দেশবরেণ্য ও প্রখ্যাত উলামায়ে কেরাম ও মাশায়েখ এই মোবারকপূর্ন মাহফিলে তাশরীফ আনবেন।

সাবেক গদ্দিনেসীন পীর সাহেব ও মোতাওয়াল্লী হযরত মাওলানা শাহ্ সূফী আবু মুহাম্মদ বদরুল হুদা খান(রহ:) বড় জামাতা ইঞ্জি.দেলোয়ার কবির টিপু জানান, প্রতিবছরের মত এবছরও অসংখ্য মুরিদ আশেকান দরবারে তশরিফ আনবেন। বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত মুরিদ আশেকানদের ধারণ করবার জন্য দরবার ও আশেপাশের এলাকার সৌন্দর্য বর্ধন করা হয়েছে, বিশাল এলাকাজুড়ে প্যান্ডেল স্থাপন করা হয়েছে এবং জরুরি চিকিৎসা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাসহ গাড়ি পার্কিং, অজুখানা, খাবার মাঠ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্রস্তুত রয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৩৪:০৮   ১৯৫ বার পঠিত  |               







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ