ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু

সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫


সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু

পিরোজপুর: নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেবব্রুয়ারী) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫), তার ছেলে ইয়াত মোল্লা (১৫)।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়া হলে হাসপাতালে উঠাবার আগেই ওই দিন দুপুরে তাদের মৃত্যু হয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান বলেন, গুরুতর আহত ৩ জনের অবস্থা আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওই দিন সকালে ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান গাড়িতে থাকা ৩ জন গুরুতর আহত হন। এ ছাড়া সেখানে থাকা আরো ২ জন আহত হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই আশংকা জনক হওয়া স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নাজিরপু থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া পিতা-পুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে, পুলিশিং কার্যক্রম অব্যাহত আছে। এ ব্যাপারে এখানো কোন অভিযোগ পাইনি।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৭:১৪:২৯   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ