ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শাকরীন সভাপতি ও সম্পাদক ফাহিমা কাউখালী মহিলা ডিগ্রি কলেজে ছাত্রদলের কমিটি গঠন

শাকরীন সভাপতি ও সম্পাদক ফাহিমা কাউখালী মহিলা ডিগ্রি কলেজে ছাত্রদলের কমিটি গঠন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫


কাউখালী মহিলা ডিগ্রি কলেজে ছাত্রদলের কমিটি গঠন

পিরোজপুর: কাউখালী মহিলা ডিগ্রি কলেজ সৃষ্টির পর প্রথমবারের মতো জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাকরীন আক্তার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফাহিমা আক্তার মহিমা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) কলেজের সাধারণ ছাত্রীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন সাদিয়া আক্তার মিম, সহসভাপতি মারিয়া আক্তার, সানজিদা খানম এবং অর্পনা হালদার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইসরাত জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিথি রানী হালদার এবং সিনথিয়া মিমু। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন তনিমা রহমান মিথি।

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পী এই কমিটি অনুমোদন করেন। এই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।

এসময় বরিশাল জেলা, মহানগর ও পিরোজপুর জেলার সাংগঠনিক টিমের প্রধান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রিয়াদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন এবং আরিফুল ইসলাম সহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৭:০৮:৫৫   ৩৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ