ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুই বছরের ক্ষমতা,প্রভাব খাটিয়ে ১৬ বছর

দুই বছরের ক্ষমতা,প্রভাব খাটিয়ে ১৬ বছর


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫


দুই বছরের ক্ষমতা প্রভাব খাটিয়ে ১৬ বছর
পটুয়াখালী: বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির (বিসিডিএস) পটুয়াখালীর দুমকি উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদে দুই বছরের জন্য নির্বাচিত হয়ে নামে মাত্র পকেট কমিটি দিয়ে ক্ষমতা ধরে রেখেছেন ১৬ বছর এমন অভিযোগ সাধারণ সদস্যদের।

এছাড়াও সাধারণ সদস্যরা দাবি করেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সভাপতির পদ ধরে রেখেছেন সরকারি জনতা কলেজের কৃষি বিষয়ের ডেমোনেস্ট্রেটর আব্দুল হালিম খান ও উপজেলার থানা ব্রীজ এলাকায় ওষুধ ব্যবসায়ী মেসার্স নেয়ামত ফার্মা’র সত্ত্বাধিকারী মীর জাকির হোসেন। মাসিক চাঁদা, বাৎসরিক পিকনিকে কোম্পানির ডোনেশনের টাকা, সাধারণ সদস্যের কাছ থেকে উত্তোলনকৃত টাকাসহ আয়-ব্যয়ের কোন হিসাব দেন না তারা। এমনকি ড্রাগ লাইসেন্স করিয়ে দেয়ার নামেও টাকা নিয়ে লাইসেন্স ও দেন না টাকাও দেন না তারা।

উপজেলার মুন্সীর বাজারের নাবিলা ফার্মেসির সত্ত্বাধিকারী সুলতান মুন্সি জানান, কমিটি ধরে রাখতে তাদের(সভাপতি ও সাধারণ সম্পাদক) টালবাহানার শেষ নেই। আসলে মিটিং হলেই সাধারণ সদস্যরা তাদের কাছে বিভিন্ন হিসাব নিকাশ চাইবে এই ভয়ে চতুর এই কমিটি নানান অজুহাতে মিটিং দেয় না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল হালিম খান জানান, কলেজ সরকারিকরণ হওয়ার পর ড্রাগ লাইসেন্স নবায়ন করেন নি তিনি। আর পীযুষের টাকা গত ১ বছর আগেই ফেরত দেয়া হয়েছে। আয়-ব্যায়ের সকল হিসাবই রেজুলেশন আকারে আছে তার কাছে। মিটিং হলেই তিনি তা উপস্থাপন করবেন।

এ বিষয়ে বিসিডিএস’র পটুয়াখালী জেলা শাখার সভাপতি আজাদ ফার্মেসীর প্রোপ্রাইটর আলহাজ্ব ইসতিয়াক উদ্দিন আহম্মেদ রাহাত বলেন, সকল অভিযোগই আমাদের কানে আসছে। তিনি যেহেতু সরকারি চাকরি করেন তাহলে আগামী কমিটিতে থাকতে পারবেন না। এই রোজার মাসের মধ্যেই একটি নূতন কমিটি দেয়া হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৬:৪৯:০২   ৪৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ