ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে অভিভাবক সমাবেশ

চরফ্যাসনে অভিভাবক সমাবেশ


জোবায়ের হোসেন ,( শশীভূষন )
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫


চরফ্যাসনে অভিভাবক সমাবেশ

ভোলা: চরফ্যাসন সরকারি কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভূগোল ও পরিবেশ বিভাগে প্রভাষক ও ২০২৫ অর্ধবার্ষিক পরিক্ষার আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আলাউদ্দিন,সম্পাদক, শিক্ষক পরিষদ।

এছাড়া ও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরীক্ষায় মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান এই তিন বিভাগের প্রতি বিভাগের ১ম,২য়,৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে পুরুষ্কার তুলেন প্রফেসর মোহাম্মদ উল্যাহ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৬:১১:১৩   ২১৬ বার পঠিত  |