ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় লবণাক্ত জমিতে তরমুজচাষির মিষ্টি স্বপ্ন

কলাপাড়ায় লবণাক্ত জমিতে তরমুজচাষির মিষ্টি স্বপ্ন


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫


কলাপাড়ায় লবণাক্ত জমিতে তরমুজচাষির মিষ্টি স্বপ্ন
পটুয়াখালী: কলাপাড়ায় পাঁচ বছর আগেও উপকূলীয় অধিকাংশ এলাকায় আমন চাষের পর জমি অনাবাদি পড়ে থাকত।শুষ্ক মৌসুমে মাটিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যেত। তাই বৃথা পরিশ্রম হবে ভেবে কেউ চাষাবাদের চেষ্টাও করতেন না। এখন সেই জমিগুলোই স্বপ্ন দেখাচ্ছে তরমুজচাষিদের।অল্প সময়ে বিনিয়োগের দ্বিগুণ থেকে তিন গুণ লাভ করায় দিন দিন তাঁদের ভরসা হয়ে উঠছে লবণ সহিষ্ণু তরমুজ চাষ। গত বছর তরমুজে ব্যাপক লাভ হয়েছিল। কিছু কিছু কৃষক বিঘাপ্রতি লাখ টাকার বেশি লাভ করেছিলেন। এ কারণে এবার অনেক বেশি কৃষক তরমুজের পেছনে উঠেপড়ে লেগেছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ধান চাষের চেয়ে তরমুজে লাভ বেশি। ধানের বীজ বোনা থেকে শুরু করে ফসল ঘরে তুলতে অন্তত পাঁচ মাস সময় লাগে। এরপর খরচ বাদে এক বিঘা জমির ধান বিক্রি করে লাভ হয় সর্বোচ্চ ৯ হাজার টাকা। অন্যদিকে তরমুজের বীজ রোপণ থেকে পাকা তরমুজ সংগ্রহ পর্যন্ত সময় লাগে সর্বোচ্চ আড়াই মাস।প্রতি বিঘায় খরচ হয় ২০-২৫ হাজার টাকা। আর ভাগ্য ভালো হলে তরমুজ বিক্রি হয় ৫০ হাজার থেকে ১ লাখ টাকায়।

বঙ্গোপসাগর তীরবর্তী কলাপাড়া উপজেলার লালুয়া ধুলাসার কুয়াকাটার এলাকার বালুচর আগে পতিত থাকত। বিচ্ছিন্নভাবে কিছু জমিতে তরমুজ চাষ হলেও ৩ বছর ধরে এখানে আগাম তরমুজের চাষ শুরু হয়। তবে তরমুজ খেতে সেচের জন্য মিঠাপানির প্রয়োজন। কিন্তু, চাষিরা মিঠা পানির সংকটে আছেন। সরকারি উদ্যোগে মিঠা পানির ব্যবস্থা করা গেলে বালুজমিতে তরমুজ চাষ আরও সহজ হবে। সাধারণত ডিসেম্বরে আমন ধান তোলার পর জানুয়ারি থেকে তরমুজের আবাদ শুরু হয়। ফলন আসে এপ্রিলে। তবে কলাপাড়া উপজেলার সাগরপাড়ে ডিসেম্বরে আগাম তরমুজের আবাদ শুরু হয়। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তরমুজ বিক্রি শুরু করছেন অনেকে। কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগাম তরমুজ বিক্রি শুরু হয়েছে। ভালো দাম পাওয়ায় খুশি এখানকার কৃষকেরা। বিশেষজ্ঞরা বলছেন, তরমুজ চাষে আধুনিক পদ্ধতি গ্রহণ করলে ক্ষতির পরিমাণ কমবে। পাশাপাশি খাল খনন করে পর্যাপ্ত মিঠা পানির ব্যবস্থা করা গেলে উপকূলীয় কৃষকরা আরও বেশি লাভবান হতে পারেন।

লতাচাপলি ইউনিয়নের তুলাতলির তরমুজের মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে তরমুজের সারি।মাটির সাথে লেপ্টে থাকা বড় বড় তরমুজে ভরে গেছে পুরো ক্ষেত। কৃষক মো. খোকন হাওলাদার হাসিমুখে তরমুজ গুছিয়ে বিক্রির জন্য প্রস্তুত করছেন।

তিনি জানান,“এই মৌসুমে আমি ৪ একর জমিতে তরমুজ চাষ করেছি। চাষ, ওষুধসহ প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে ৪ একর তরমুজ ৬ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করেছি।” নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃষক মো. মমিন বলেন, ্য়ঁড়ঃ;রমজান উপলক্ষে
তরমুজ বাজারজাত করতে পারলে দাম আরও ভালো পেতাম। এবার ২ একর জমিতে তরমুজ চাষ করেছি। ডাবল বেনিফিট পেয়েছি। তবে খাল শুকিয়ে যাওয়ায় পানির সংকটে পড়তে হয়েছে। খাল কেটে পানির ব্যবস্থা করা গেলে আমাদের কষ্ট অনেকটাই কমে যেত।

কলাপাড়া উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর কলাপাড়ায় ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় তিনগুণ বেশি।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আরাফাত হোসাইন বলেন, “এখন পর্যন্ত ৫০০ হেক্টর জমির আগাম তরমুজ বাজারজাত করা হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় বাম্পার ফলনের দেখা মিলেছে। ফলে কৃষকরা লাভবান হচ্ছেন। কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতার কার্যক্রম অব্যাহত রয়েছে।”

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৬:২২:০২   ২১৩ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ