ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা

হাতিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫


হাতিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা

নোয়াখালী: হাতিয়া উপজেলায় ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরে এ এম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আরম্ভ হয়। প্রতি বছরের নেই এবারও ৫৪ টি ইভেন্টে ১৬২ জন প্রতিযোগীকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও পুরস্কার দেওয়া হয়।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক,ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয় ভিত্তিক কুইজ, কাবিং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠান শেষে মঙ্গলবার সকালে এ এম উচ্চ বিদ্যালয় মাঠে ও এ এম সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল জব্বার। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ আকবর হোসাইন। প্রাথমিক শিক্ষা কমিটির সদস‌্য মোহাম্মদ আনোয়ার হোসেন, নাজনীন আক্তার। এ সময় উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিশিষ্ট শিক্ষানুরাগী জে হক অজিফা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মুহাম্মদ সাখাওয়াত হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুকে আজম,আ হ ম ফখরুল ইসলাম শামীম, আবদুল্লাহ আল মাসুম বিল্লাহ, মোহাম্মদ হুমায়ুন কবির, আবুবকর ছিদ্দিক নাসির, সামছুদ্দিন রাশেদ প্রমুখ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৬:২৬:২৫   ১৫১ বার পঠিত  |