![]()
ভোলা: লালমোহন উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত প্রতিজনকে৫০ হাজার করে ৬১ জন দুরারোগ্য রোগীর মধ্যে ৩০ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ চেক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদের সভাপতিত্বে এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আফ/আর
বাংলাদেশ সময়: ২০:০২:১৪ ২১৯ বার পঠিত | ● আক্রান্ত ● চেক বিতরণ ● দুরারোগ্য ● ব্যাধীত ● লালমোহন