ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে যানবাহন চালকদের ট্রাফিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি

কালীগঞ্জে যানবাহন চালকদের ট্রাফিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫


 

কালীগঞ্জে যানবাহন চালকদের ট্রাফিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি

গাজীপুর: যানজটমুক্ত ও সুশৃঙ্খল রাস্তা পরিবেশ গড়ার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে  যানবাহন চালকদের ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে ভূমিকা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর বিভিন্ন যানবাহনের চালকদের নিয়ে কালীগঞ্জ আর.আর.এন পাইলট স্কুল মাঠে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। অনুষ্ঠানে আলোচক ছিলেন কালীগঞ্জ থানার ওসি মো.আলাউদ্দিন। গাজীপুর ট্রাফিক পুলিশের এসআই আব্দুল জামিল ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে চালকদের ভূমিকা নিয়ে বিশদ আলোকপাত করেন। আলোচক ওসি মো.আলাউদ্দিন চালকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবসময় ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন। আপনাদের কারণে বেশিভাগ সময়ে রাস্তায় যানজট সৃষ্টি হয়। এতে সকল ধরনের মানুষের দুর্ভোগ পোহাতে হয়।

কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, রাস্তার যেখানে সেখানে গাড়ি রেখে যানজট সৃষ্টি করবেন না। গাড়ি রাখবে বাসস্ট্যান্ডে। রাস্তায় গাড়ি রেখে মানুষের সমস্যা সৃষ্টি করবেন না। মানুষের দুর্ভোগ লাঘব করতে যানজট মুক্ত রাস্তা রাখতে হবে। তা না হলে আমি কঠোর হবে। মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করবো। সামনে রমজান মাস এই সময় কোনো ধরনের যানজট শহরের দেখতে চাই না। অতিদ্রুত গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। দুর্ঘটনারোধে গতি নিয়ন্ত্রণে গাড়ি চালাবেন। প্রশিক্ষণ কর্মসূচিতে চালকরা ট্রাফিক আইন মেনে যানবাহন চালাবে এবং রাস্তা যানজটম্ক্তু রাখবে বলে হাত উঁচিয়ে তারা প্রতিশ্রুতি দেন।

এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর হিসাবরক্ষক মো.দুলাল মোড়ল, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস, উচ্চমান সহকারী রিয়াদ হাসানসহ মাহিন্দ্র, অটোরিকশা, ইজিবাইক, সিএনজি চালিত চালকগণ।

 

 

আফ/আর

 

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫০   ৪১১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ