ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে ইউপি চেয়ারম্যান ডালিম দুই দিনের রিমান্ডে

আড়াইহাজারে ইউপি চেয়ারম্যান ডালিম দুই দিনের রিমান্ডে


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫


 

আড়াইহাজারে ইউপি চেয়ারম্যান দুই দিনের ডালিম রিমান্ডে

নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ফাইজুল হক ডালিমকে সোনারগাঁ থানার বৈষম্যবিরোধী আন্দোলনে এক শিক্ষার্থী হত্যা মামলায় জিজ্ঞাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুর রহমানের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে ওই দিন দুপুরে ইউপি চেয়ারম্যান একেএম ফাইজুল হক ডালিমকে আদালতে তোলা হয়। আদালতে গত বছরের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ইব্রাহিম মিয়া নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তবে বিচারক তাঁকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জের ডিবির ওসি হাবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফাইজুল হক ডালিমকে আটক করে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)। পরে তাকে সোনারগাঁ থানার বৈষম্যবিরোধী আন্দোলনে ইব্রাহিম মিয়া নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় (মামলা নং ১৬ তারিখ-২৪/৮/২০২৪ইং) তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।

২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন একেএম ফাইজুল হক ডালিম। তার প্রতিদ্বন্দ্বী  ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ২ বারের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন। একেএম ফাইজুল হক ডালিম কালাপাহাড়িয়া ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুক হকের ছেলে। তার বাড়ি ওই ইউনিয়নের কদমীচর গ্রামে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:১০   ৩২০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ