ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন, হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন, হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন, হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা

 

পিরোজপুর: কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে চিত্রাংকন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান, সরকারি কাউখালী কলেজের প্রভাষক রবিন মুখোপাধ্যায়, পূর্ব আমরাজুরি মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক গৌতম দাস,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মোঃ মনিরুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়,কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৪১:২০   ১৫৯ বার পঠিত  |