ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে প্রাইভেট কারে আগুনের ঘটনায় নাশকতার মামলা

নবীগঞ্জে প্রাইভেট কারে আগুনের ঘটনায় নাশকতার মামলা


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫


নবীগঞ্জে প্রাইভেট কারে আগুনের ঘটনায় নাশকতার মামলা

হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের  নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার অভিযোগে অজ্ঞাতদের আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন- মহাসড়কের নাশকতাকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এর গতকাল বুধবার (১৯ নভেম্বর) গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা নং-১৫ দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়- মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর গজনাইপুর জামিয়া ফুরকানিয়া দারুল উলুম মাদ্রাসার উত্তর পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়ক এর উপর রেজিষ্ট্রেশন বিহীন পুরাতন প্রাইভেট কারে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা আগুন লাগিয়ে চলে যায়।

খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এএসআই হাসিবুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশের সহযোগীতায় মহাসড়ক থেকে প্রাইভেট কার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এঘটনায় লোক চক্ষুর আড়ালে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা একে অপরের সহায়তায় রেজিষ্ট্রেশন বিহীন পুরাতন প্রাইভেট কারে আগুন লাগিয়ে ক্ষতিসাধন করে নাশকতার চেষ্টা করেছে অভিযোগে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী বিশেষ ক্ষমতা আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:৪১:০৯   ৩১৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ