ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগর ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

মধ্যনগর ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫


মধ্যনগর ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার


সুনামগঞ্জ: জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার ০১ জন ও নারী ও শিশু নির্যাতন মামলার ০১ জন আসামী গ্রেফতার।

 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সজিব রহমানের নির্দেশনায় এসআই/আসাদুল ইসলাম,এসআই/ইউছুব আলী  সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানা এলাকায় পৃথক পৃথক ভাবে বিশেষ অভিযান পরিচালনা করে মধ্যনগর থানার মামলা নং-০৬ তাং-২৭/১১/২০২৪খ্রিঃ ধারা-15(3)/25D The Special Powers Act,1974 এর আসামী মোঃসাইদুর রহমান সোহাগ(৩৭),ও নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ইয়াদুল মিয়াকে গ্ৰেফতার করে।

 

গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মধ্যনগর গ্ৰামের মৃত হাবিবুর রহমানের ছেলে সাইদুর রহমান সোহাগ।

গ্ৰেফতার অপরজন মধ্যনগর থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। সে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রুপনগর গ্ৰামের মৃত মরতুজ আলীর ছেলে ইয়াদুল মিয়া (৩৩)।

 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সজিব রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:২০:০৭   ৬৩৬ বার পঠিত  |