ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে পাঠাগারে অগ্নিকান্ড

বাউফলে পাঠাগারে অগ্নিকান্ড


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫


বাউফলে পাঠাগারে অগ্নিকান্ড

পটুয়াখালী:বাউফল উপজেলায় পাঠাগারের পরিত্যক্ত ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার দিবাগত রাতে পৌর শহরের পাবলিক মাঠ সংলগ্ন ওই ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এঘটনায় ভবনের মধ্যে সংরক্ষণে থাকা স্থানীয় ভাসমান কয়েকজন ব্যবসায়ীর প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার নতুন ভবনে নতুন নামে উদ্ধাধন হওয়ার কথা ছিল পাঠাগারটি। কিন্তু এই
অগ্নিকান্ডের কারনে তা স্থগিত করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার পাবলিক মাঠের পূর্ব পাশে বাউফল সাধারন পাঠাগারের পরিত্যাক্ত ভবনটি দেড় যুগ ধরে পরে আছে। স্থানীয় কয়েকজন ভাসমান ব্যবসায়ী রাতে এখানে মালামাল রাখতেন। পরিত্যক্ত এই ভবনে কোনো বৈদ্যতিক সংযোগ নেই। স্থানীয় বখাটে কিশোররা
ভবনটিতে মাদক সেবন করতো বলে অভিযোগ রয়েছে। ধারনা করা হচ্ছে মাদক সেবন থেকেই অগ্নিকা-ের ঘটনাটি ঘটেছে।এ দিকে দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে।

অভিযোগ অস্বিকার করে বাউফল ফায়ার সার্ভিস এ্যা- সিভিল ‍ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর (সংযুক্ত) মো. সাব্বির আহম্মেদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি বাহী গাড়ি সেট করে দেই। এরপরে খালে পাম্প সেট করতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে দ্রুত অগ্নি নির্বাপনের চেষ্টায় কোন ত্রুটি ছিলো না।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:২৭:০৪   ২৫৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ